সুরুল জমিদার বাড়ি Surul Zamindar Bari

  • Home
  • India
  • Bolpur
  • সুরুল জমিদার বাড়ি Surul Zamindar Bari

‘সুরুল সরকারবাড়ি’ বাংলার ইতিহাসের বুকে এক অনন্য গৌরবময় অধ্যায়—এক প্রাচীন, ঐতিহ্যবাহী ও অভিজাত জমিদার বংশের রাজকীয় স্মারক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মহীয়ান পরিবার গ্রামীণ বাংলার সমাজজীবন, সংস্কৃতি ও অর্থনৈতিক বিকাশে অসামান্য অবদান রেখে এসেছে। সরকার বংশের সুপ্রাচীন ইতিহাস বহু গবেষণাপত্র, গ্রন্থ ও সাময়িকীতে শ্রদ্ধাভরে আলোচিত এবং সুপ্রতিষ্ঠিতভাবে নথিভুক্ত রয়েছে।
এই এস্টেটের অপরূপ রাজকীয় স্থাপত্যশৈলী,

বিস্তৃত প্রাঙ্গণ এবং ঐতিহাসিক আবহ একে যুগে যুগে বিশেষ মর্যাদাসম্পন্ন স্থানে পরিণত করেছে। প্রাসাদোপম এই জমিদারবাড়ির অন্দরমহল ও প্রাঙ্গণ চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও হয়ে উঠেছে এক অনন্য আকর্ষণ। গহনা বাক্স, বাঁশিওয়ালা, শেষ সংঘাত, প্রতিমা, দত্ত, নীল সংকেত, চতুরঙ্গ, হীরক জয়ন্তী, পদ্মী পিসির বর্মি বাক্স, বলিদান, লালু ভুলু, বারো থেকে আঠারো সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রের চিত্রায়ণ এই ঐতিহ্যবাহী প্রাঙ্গণেই সম্পন্ন হয়েছে।
একসময় বাংলার বিস্তীর্ণ প্রান্তরে বহু জমিদার বংশের অস্তিত্ব থাকলেও কালের নির্মম প্রবাহে তাদের অনেকেই আজ ইতিহাসের অতলে হারিয়ে গেছে। কিন্তু সরকার পরিবার পারিবারিক ঐক্য, আস্থা, ধর্মবিশ্বাস এবং সমাজের প্রতি গভীর দায়বদ্ধতাকে ধারণ করে সময়ের সমস্ত পরীক্ষায় অবিচল থেকে নিজ ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে।

29/06/2026
ধর্মরাজ পূজা ও ভাঁড়াল ভরা
29/06/2026

ধর্মরাজ পূজা ও ভাঁড়াল ভরা

29/06/2026

মুক্ত স্নানের পর মা চিন্তামণিকে নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে গুলিতে পরিভ্রমণ করানো হয়। আটন নাই তবুও এরকমও কিছু বাড়ি বা জায়গা রয়েছে যেখানে মা চিন্তামণি কে এনে বসানো হয়। তাদের মধ্যে দুটি স্থান হল সুরুল বড়বাড়ির আটচালা এবং ছোটবাড়ির জোড়া শিবমন্দির। এখানে যখন মা চিন্তামণি পদার্পণ করেন, তখন মধ্যরাত্রি। পরিবারের সদস্যগণ মধ্য রাত্রিতে এই দুর্গামন্দিরে এসে মা চিন্তামণিকে দর্শন করতে আসেন।

28/06/2026

কালী সায়ের মন্দিরে মুক্ত স্নানের পর, মা চিন্তামণিকে ভক্তদের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মা চিন্তামণিকে গ্রামের বিভিন্ন আটোন সারারাত ধরে পরিক্রমা করবেন।

সুরুলের ধরম পুজোতে মা চিন্তামণি প্রাসঙ্গিকতা:- মা চিন্তামণির গ্রাম পরিদর্শন ও মুক্ত স্নান সুরুলের ধরম পুজোর অবিচ্ছেদ্য অ...
28/06/2026

সুরুলের ধরম পুজোতে মা চিন্তামণি প্রাসঙ্গিকতা:-

মা চিন্তামণির গ্রাম পরিদর্শন ও মুক্ত স্নান সুরুলের ধরম পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ। মূলত গ্রামের বাগদী বাউরী সম্প্রদায় এই পুজোতে ভক্তরূপে অংশগ্রহণ করেন।ভক্তেরা এই পুজোর বেশ কিছুদিন আগে গঙ্গাস্নান করে মাথা নাড়িয়ে বিভিন্ন ধর্মীয় পালনের মাধ্যমে এই পুজোর প্রস্তুতি নেন।এদেরই মধ্যে একজন রাজভক্ত হিসেবে মা চিন্তামণিকে অনেকগুলি রুপোর ছাতা দিয়ে সুসজ্জিত রাজ সিংহাসনে বসিয়ে মাথায় চাপিয়ে একটি ঘূর্ণায়মান ছাতার(বেতের কাঠামো ও কাপড় দিয়ে তৈরি) নিচে রেখে ঢাক এবং নাগরাই বাজিয়ে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সারারাত ধরে গ্রামের বিভিন্ন স্থানে (আটন) নিয়ে যান।এই তিথিতে এরা সারাদিন উপবাস করেন ও সন্ধ্যায় এরা মা চিন্তামণিকে নিয়ে গ্রাম পরিদর্শনের উদ্দেশ্যে বের হয়ে প্রথমে কালী সায়ের মন্দিরে মা চিন্তামণিকে রেখে পাশে পুকুরে মুক্ত স্নান করেন।বানেশ্বর পুজোর সাথে সাথে গাজন উৎসবের মত বিভিন্ন কঠিন খেলার সম্মুখীন এই ভক্তদের হতে হয়।
প্রত্যেকটি আটনে মা চিন্তামণির পূজা করা হয়। যে যে পাড়াতে এই আটোন রয়েছে সেই পাড়ার লোকেরা ওই স্থানে মা চিন্তামণির আরাধনায় করেন।ভোর রাত্রিতে মা চিন্তামণিকে ধর্মরাজ মন্দিরে নিয়ে এসে ঠান্ডা ভোগ দেওয়া হয়।
সকাল হলে শুরু হয় বাবা ধর্মরাজের পুজো, এবং বেলাতে ভক্তগণ ভাড়াল ভরা উদ্দেশ্যে গ্রামের একটি শেষ প্রান্তের পুকুরে যান , সেখানে ভাড়ালের (বিশেষ তরলে পূর্ণ মাটির হাড়ি)পূজো হয় এবং পুনরায় ভক্তগণ ধর্মরাজ মন্দিরে গোটা গ্রাম পরিক্রমা করে ফিরে আসেন। রাজ ভক্তের মাথায় যে বড় ভারালটি থাকে সেটিকে ওই ঘুরনায়মান ছাতা নিচে রেখে ঢাক ও নাগরায় সহযোগে নিয়ে আসা হয়। সারাদিন উপোস এবং ক্লান্তি তে থাকার পর এই ভারাল নিয়ে যখন দুপুর রোদে ভক্তরা ধূপ ধুনোর গন্ধ এবং ঢাকের আওয়াজের সহযোগে যখন আসেন তখন তাদের যে শারীরিক অস্থিরতা তৈরি হয় তাকে আমরা ভর বলে থাকি।
এই দিন সন্ধ্যায় হয় চরক পূজো, সন্ধ্যাবেলায় মা চিন্তামণিকে পুনরায় একই রূপে সজ্জিত করে ঘূর্ণায়মান ছাতা এবং ঢাক সহযোগে আবার সারা রাত্রি ব্যাপি গ্রামের আটন গুলিতে ঘোরানো হয়। ভোর বেলাতে মা চিন্তামণিকে মন্দিরে সাত পা ঘুরিয়ে প্রবেশ করানো হয়। এবং ঠান্ডা ভোগ দেওয়া হয়।

28/06/2026

সুরুলের ধর্মরাজ পূজা - রাঢ় অঞ্চলের এক প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। বহু প্রতিকূলতা অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্ম ধরে সুরুলের এই পূজা শুধু আধ্যাত্মিক বিশ্বাসের ধারকই নয়, বরং স্থানীয় সংস্কৃতি, লোকঐতিহ্য, সামাজিক সম্প্রীতি এবং জনজীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আজও সযত্নে লালিত ও সংরক্ষিত হয়ে আসছে। ঐতিহ্য, বিশ্বাস ও লোকসংস্কৃতির এই অনন্য মিলন আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার প্রেরণা জোগায়। আগামী প্রজন্মের কাছেও এই অমূল্য উত্তরাধিকার সমানভাবে প্রাসঙ্গিক, প্রাণবন্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক।

ধর্মরাজ (ধরম) পুজো, ১৪৩৩সুরুলের ধর্মরাজ পূজা - ঐতিহ্য, বিশ্বাস ও লোকসংস্কৃতির এই অনন্য মিলন আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থ...
28/06/2026

ধর্মরাজ (ধরম) পুজো, ১৪৩৩

সুরুলের ধর্মরাজ পূজা - ঐতিহ্য, বিশ্বাস ও লোকসংস্কৃতির এই অনন্য মিলন আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার প্রেরণা জোগায়। আগামী প্রজন্মের কাছেও এই অমূল্য উত্তরাধিকার সমানভাবে প্রাসঙ্গিক, প্রাণবন্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক।

Due to unavoidable circumstances, we are not able to accommodate the entry of visitors into mandir premises on 18th June...
10/06/2026

Due to unavoidable circumstances, we are not able to accommodate the entry of visitors into mandir premises on 18th June 2026.

ছান্দোগ্য উপনিষদ-এর সেই মহান উক্তি;“সর্বং খল্বিদং ব্রহ্ম" - ভারতীয় আধ্যাত্মিক দর্শনের অন্যতম গভীর সত্যকে প্রকাশ করে। শু...
16/05/2026

ছান্দোগ্য উপনিষদ-এর সেই মহান উক্তি;
“সর্বং খল্বিদং ব্রহ্ম" - ভারতীয় আধ্যাত্মিক দর্শনের অন্যতম গভীর সত্যকে প্রকাশ করে। শুধু একটি শ্লোক নয়, এটি এক উপলব্ধি যেখানে মানুষ নিজেকে আর বিশ্বকে আলাদা করে দেখে না।

এর আক্ষরিক অর্থ: এই সমগ্র বিশ্বই #ব্রহ্ম

এর অন্তর্নিহিত ভাব হলো; এই জগতে যা কিছু আছে— মানুষ, প্রকৃতি, প্রাণ, নক্ষত্র, আলো, অন্ধকার, জীবন, মৃত্যু - সবই সেই এক পরম চেতনার প্রকাশ। আমরা আলাদা নই; সবাই একই মহাসত্তার অংশ।

এই দর্শন মানুষকে শেখায় - বিভেদ নয়, ঐক্য দেখতে
অহংকার নয়, আত্মবোধ অর্জন করতে। ঘৃণা নয়, সর্বজীবের প্রতি শ্রদ্ধা রাখতে। অদ্বৈত বেদান্তে Adi Shankaracharya এই ভাবনাকেই আরও বিস্তৃত করেন।জীব ও ব্রহ্ম আলাদা নয়; আত্মার প্রকৃত স্বরূপই ব্রহ্ম। সহজ ভাষায় বলা যায় যে বিশ্বব্রহ্মাণ্ডের সব অস্তিত্বই সেই এক পরম সত্যের বিভিন্ন প্রকাশ।

আজকের বিভক্ত, অস্থির ও অতিরিক্ত ভোগবাদী সময়ে -এর এই উক্তি মানুষের কাছে এক গভীর মানবিক ও আধ্যাত্মিক শিক্ষা হয়ে উঠতে পারে। হাজার বছর পুরনো এই বাণী আজও আধুনিক মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এটি কোনও ধর্মীয় উক্তি নয়; বরং মানুষকে আরও সচেতন, সংযত ও মানবিক করে তোলার এক চিরন্তন আহ্বান।

- সৌমেন সরকার | 16/05/2026

Address

Surul Borobari
Bolpur

Alerts

Be the first to know and let us send you an email when সুরুল জমিদার বাড়ি Surul Zamindar Bari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুরুল জমিদার বাড়ি Surul Zamindar Bari:

Share