রিতুর সিনেমাঘর

রিতুর সিনেমাঘর Movie, Movie and Movie Media

আরো এক নক্ষত্রের অকাল প্রস্থান...দেশের অভিনয় অঙ্গনের অন্যতম গুণী শিল্পী আহমেদ রুবেল আর নেই। আজ (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হ...
07/02/2024

আরো এক নক্ষত্রের অকাল প্রস্থান...
দেশের অভিনয় অঙ্গনের অন্যতম গুণী শিল্পী আহমেদ রুবেল আর নেই।
আজ (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন দেশের অন্যতম প্রতিভাবান এই অভিনেতা।
এই গুণী অভিনেতার অকাল প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত।

বেশ কয়েকবছর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম সফল ঘটনা "অপারেশন জ্যাকপট" নিয়ে চলচ্চিত্র বানানোর চমৎকার একটি উ...
14/11/2023

বেশ কয়েকবছর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম সফল ঘটনা "অপারেশন জ্যাকপট" নিয়ে চলচ্চিত্র বানানোর চমৎকার একটি উদ্যোগ নিয়েছিলো নৌমন্ত্রনালয়। তাদের অনুরোধে দীর্ঘদিন স্টাডি করে প্রায় ২৪ কোটি টাকা বাজেটের এই চলচ্চিত্রের স্ক্রিপ্ট থেকে শুরু করে নির্মাণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছিলেন খ্যাতিমান নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।
তারপর??
তারপর ভাই বাংলাদেশ বলে কথা। গত বছর হুট করেই নৌ মন্ত্রনালয়ের কাছ থেকে সরিয়ে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওপর।
ফলাফল, যাবতীয় সরকারি কাজের মত এই কাজের জন্যও তারা টেন্ডার আহবান করে এবং সেখানেই ঘটে মজার ঘটনা। যার স্ক্রিপ্ট এবং গবেষণার উপরে চলচ্চিত্রটি নির্মাণ করা হবে সেই গিয়াসউদ্দিন সেলিমই বাদ পরে যায় দরপত্র থেকে এবং কাজটি পায় "কিবরিয়া ফিল্মস' নামের একটি প্রতিষ্ঠান এবং সেখানে নির্মাতা হিসেবে উল্লেখ করা হয় দেলোয়ার জাহান ঝন্টুর নাম।
কি ভেবেছেন, ঘটনা এখানেই শেষ??
না ভাই, আরো আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেলোয়র জাহান ঝন্টু নয়, চলচ্চিত্রটি পরিচালনা করবেন পাগলু ও খোকা ৪২০ খ্যাত পরিচালক কলকাতার রাজীব কুমার বিশ্বাস।
চমকের তো আরো বাকি আছে ভাই, কালের কন্ঠকে দেয়া পরিচালকের বিবৃতিতে জানা গেছে এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল এবং আইটেম গানে থাকবেন সায়ন্তিকা ব্যানার্জি।
বোঝেন অবস্থা !!!
এর আগেও দেখেছি সরকারি অনুদান লুট করার জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নামে বেশকিছু ছাইপাশ বানানো হয়েছে যা হয়েছে না মুক্তিযুদ্ধের ইতিহাস না হয়েছে চলচ্চিত্র।
মুক্তিযুদ্ধের মত সেন্সেটিভ একটা বিষয় নিয়ে যদি খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ই এমন চূড়ান্ত রকমের ফাইজলামি করে তাহলে আর বাকিদের কি দোষ?

Address

Tokkar Math/তক্কার মাঠ
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when রিতুর সিনেমাঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিতুর সিনেমাঘর:

Share

Category