Kajol chandra das

Kajol chandra das Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kajol chandra das, Cinema, Fulbaria.

নমস্কার দাদা ও দিদিরা আপনাদের সকলে সহযোগিতা চাই, আমার বড় ভাইয়ের মেয়ে অদিতি রানী দাস  ক্যান্সার ধরা পড়েছে, আমার বড় ভ...
13/08/2024

নমস্কার দাদা ও দিদিরা

আপনাদের সকলে সহযোগিতা চাই, আমার বড় ভাইয়ের মেয়ে অদিতি রানী দাস ক্যান্সার ধরা পড়েছে, আমার বড় ভাই প্রচুর টাকা দেওনা হয়ে বাড়ি ছাড়া হয়ে আছে, গাজীপুর টঙ্গী সবজি বিক্রি করে এই অভাবের মধ্যেই আবার ভাইয়ের মেয়ের ক্যান্সার ধরা পড়ে, অনেক কষ্টে দিন যাপন করে এখন তার মধ্যে মেয়ের চিকিৎসার জন্য কি করে টাকা জোগাড় করবে,। আমার অবস্থা খারাপ তার মধ্যে থেকে ভাতিজির জন্য যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি এখন দাদা আপনাদের সকলের সহযোগিতা চাই।

প্লিজ আমাকে ভিক্ষা হিসাবে সহায়তা করুন।

আমার ভাই সুমন দাসের নাম্বার শুধু বিকাশ 01772955522

দাদা আমার ভাতিজী অদিতি রানী দাসের ক্যান্সার,

লালপুর ইউনিয়ন, আশুগঞ্জ উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার,

রোগী, অদিতি রানী দাস
বাবা নাম, সুমন দাস
মার নাম মিতু রানী দাস
কাকা, কাজল দাস।

ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড,
লালপুর বাজার শাখা, ব্রাহ্মণবাড়িয়া।

মিতু রানী দাস ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 0200007041311

বাবার নাম্বার ও বিকাশ 01772955522

কাকা কাজল দাস যোগাযোগ , বিকাশ, 01715888081
বিকাশ ও নগদ 01615888083

বিশাল দা‌য়িত্ব পালন ক‌রে‌ছে!!! কিন্তু দে‌শের গত কয়‌দি‌নের হাজার হাজার হিন্দু নির্যাত‌নের কয়টা খবর এরা প্রকাশ ক‌রে‌ছে? এই...
13/08/2024

বিশাল দা‌য়িত্ব পালন ক‌রে‌ছে!!! কিন্তু দে‌শের গত কয়‌দি‌নের হাজার হাজার হিন্দু নির্যাত‌নের কয়টা খবর এরা প্রকাশ ক‌রে‌ছে? এই কি মি‌ডিয়ার নৈ‌তিক দা‌য়িত্ব?

08/08/2024

ঘটনাস্থলঃ বাংলাদেশের কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন এলাকা।।
সনাতন ধর্মাবলম্বী বিমল দে'র "সিটি বাইক সেন্টার (সুজুকি)" শো-রুম আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। এই শোরুমে মোটরসাইকেলের পরিবর্তে ধ্বংসাবশেষ রয়েছে।


07/08/2024

কিশোরগঞ্জ জেলা , বাজিতপুর উপজেলা, বলিয়ারদি ইউনিয়ন , গ্রাম বড়ইছাড়া সুমন দাসের বাড়ি ঘরে হামলা ও ২ লক্ষ নগদ টাকা ও ৭ভরি স্বর্ণ লুটপাট করেছে। সুমন দাসের ছোট বোনের বিয়ের জন রাখা চিল।

কে বলেছে দেশ স্বাধীন হয়েছে? খোঁজ নিয়ে দেখেন সংখ্যালঘুদের সম্পদ,ঘর বাড়ি থেকে কত কিছু লুটপাট হচ্ছে, তারা আক্রমণ এর স্বীক...
06/08/2024

কে বলেছে দেশ স্বাধীন হয়েছে?
খোঁজ নিয়ে দেখেন সংখ্যালঘুদের সম্পদ,ঘর বাড়ি থেকে কত কিছু লুটপাট হচ্ছে, তারা আক্রমণ এর স্বীকার হচ্ছে।
খ্রিষ্টান, হিন্দুদের উপসানালয় ভাঙছুর করা হচ্ছে। এমটাই যদি হতো তাহলে বিবেকের কাছে প্রশ্ন।

ছাত্র জনতার আন্দোলনে এই মায়ের মতো অনেকেই আপনাদের আন্দোলনকারীদের পাশে ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের একজন মা হিসেবে সাহস এবং...
06/08/2024

ছাত্র জনতার আন্দোলনে এই মায়ের মতো অনেকেই আপনাদের আন্দোলনকারীদের পাশে ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের একজন মা হিসেবে সাহস এবং সমর্থন করেছিলেন, তবে আজকে কেন হিন্দু বাড়িঘর জ্বলছে, লুটপাট হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে????? আপনাদের ডাকে সাড়া দিয়েও কেন হিন্দুরা তথা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে???
নিলয় চক্রবর্তী।
৬ই আগস্ট ২০২৪ ইং।।

17/07/2024

সচিবালয় মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগ করেছে কোটা আন্দোলনকারী নামধারী স*ন্ত্রাসীরা।

কোটার আড়ালে এদের উদ্দেশ্য সুস্পষ্ট.......

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? ...
16/07/2024

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন

" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? "

বললাম " বাবা আমি পরিবারের ছোট ছেলে।সবার শখ বিয়েতে আসবে।কিকরে না বলি বলুন তো? "

" সে নাহয় ঠিক আছে।আগে থেকে বললে ভালো হতো।এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরী হবে।সবার আয়োজন করে একসাথে খেতে দিবো "

" বাবা আপনি টেনশন করবেন না।আমি বলে দিবো "

বিয়েতে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি।সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই!

বিয়ে হয়ে গেলো।বছর ফিরতে স্ত্রীর ডে"লিভা"রি।হসপিটালে আমার রুদ্ধশ্বাস! এ নে"গেটিভ র"ক্তের অভাব।আত্নীয়-স্বজন অনেকের সাথে র"ক্ত মিলে যায়,তারা বাহানা দিয়ে এড়িয়ে গেলো।

রিক্সায় উঠে রওনা হলাম কলেজ গুলোর উদ্দেশ্য।সেখানে র"ক্ত জোগাড় করার সেচ্চাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে।ওদের বললে যদি কোনো উপায় হয়!

আমার ছটফটানি দেখে রিক্সাওয়ালা মামা বললো " মামা এতো ঘাবড়াইছেন কেন? কার কি হইছে? "

" র"ক্ত লাগবে।জোগাড় হয়নি, স্ত্রীর ডে"লিভা"রি "

" কি র"ক্ত লাগবো? "

" এ নে"গেটিভ "

" মামা আমার তো এই র"ক্ত। আমার কাছে র"ক্ত নিবেন? "

শেষমেশ রিকশাওয়ালা মামার র"ক্ত দিয়েই স্ত্রীর ডে"লিভা"রি হলো।মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম?কাদের আপন ভাবতাম?এই বিপদের দিনে আমি একা! কেউ নাই।

রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম।বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই।সে আপনজন।








10/07/2024

আবার-ও হিন্দু সম্প্রদায়ের উপর পৈশাচিক নির্যাতন।বাদ পড়েনি মন্দিরও ⭕

রক্তাক্ত মিরনজল্লা হরিজন কলোনী । ঢাকার বংশাল মিরনজল্লা কলোনীতে পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি । প্রশাসনের উচ্ছেদ অভিযানের মাসখানেকও হয়নি এর-ই মধ্যে বহিরাগত অপশক্তির হামলার স্বীকার অসহায় হরিজন সম্প্রদায় ।

সবাই হরিজনদের পাশে দাড়ান ৷ একটা সুষ্ঠু সমাধান না করলে অবস্থা দিনকে দিন ভয়াবহ হবে ।

ব্রেকিং নিউজ...... ভয়াবহ দূর্ঘটনা ঘটে গেছে বগুড়ায়। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি, ...
07/07/2024

ব্রেকিং নিউজ......
ভয়াবহ দূর্ঘটনা ঘটে গেছে বগুড়ায়। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি, আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ৩০ জনকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আজ বিকেল সোয়া পাঁচটার বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক এই ঘটনায় গভীরভাবে শোকাহত, নিহতদের আত্মার শান্তি কামনা করছি।
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।।
৭ই জুলাই ২০২৪ ইং।।

নেত্রকোণার, মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় এক বখাটে। তবে বাধা দেওয়ায় ওই ছাত্রীর গলা ও ঠোটে ছুরিকাঘা...
01/07/2024

নেত্রকোণার, মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় এক বখাটে। তবে বাধা দেওয়ায় ওই ছাত্রীর গলা ও ঠোটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছুরিকাঘাতে ওই ছাত্রীর গলা, ঠোট ও জিহ্বার কিছু অংশ কেটে গেছে। এতে কথা বলতে পারছে না ওই ছাত্রী। ভুক্তভোগী ওই ছাত্রীর নাম সাগরিকা দাস (১৫)। সে উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া (মাঝি পাড়া) গ্রামের অঞ্জন দাসের মেয়ে।
সাগরিকা দাস স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় সাগরিকা। সাগরিকার বাবা অঞ্জন দাস পেশায় জেলে। বাড়ির পাশে হাওরে মাছ ধরে বিক্রি করেই পরিবারের ভরনপোষণ করেন।
আর অভিযুক্তের নাম উত্তম বিশ্বাস (২১)। তিনি উপজেলার ভাটিয়া গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে। উত্তম বিবাহিত বলে জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে নিজ ঘরে সাগরিকা দাসকে ধর্ষণ চেষ্টা চালায় উত্তম। এসময় বাধা দেওয়ায় সাগরিকার গলা ও ঠোটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় উত্তম। এ ঘটনায় সাগরিকা দাসের মা অঞ্জনা রানী দাস বাদী হয়ে উত্তমের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উত্তম বিশ্বাস এলাকার বখাটে প্রকৃতির ছেলে। বিবাহিত হওয়া সত্ত্বেও এলাকার বিভিন্ন মেয়েদের উত্যক্ত করে। প্রতিবেশী সাগরিকা দাসকেও স্কুলে যাওয়ার পথে নানা কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় উত্তম। রোববার ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকার বাবা-মা বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় ঘুমে ছিল সাগরিকা ও তার ভাই-বোনেরা। সেই সুযোগে ছুরি নিয়ে ঘরে ঢুকে সাগরিকার গলায় ছুরি ধরে ধর্ষণ চেষ্টা চালায়। বাধা দিলে সাগরিকার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এতে ধস্তাধস্তি শুরু হলে একই সময়ে সাগরিকার ঠোটেও ছুরিকাঘাত করে উত্তম। ধস্তাধস্তির শব্দে সাগরিকার ভাই-বোনদের ঘুম ভেঙে গেলে তারা চিৎকার দেয়। চিৎকার শুনে তার বাবা-মা ছুটে আসলে উত্তম ছুরি ফেলেই পালিয়ে যায়।
পরে এলাকাবাসী সহযোগিতায় সাগরিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ছুরিকাঘাতে তার ঠোট ও জিহ্বা কেটে যায়। এতে ঠোটে ৬টি ও গলায় দুটি সেলাই লেগেছে। এতে বর্তমানে কথা বলতে পারছে না।।

01/07/2024

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Kajol chandra das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kajol chandra das:

Share

Category