Bagerhat Film Society

Bagerhat Film Society Film & Photographic Organization in Bagerhat.

RIP
26/04/2026

RIP

শুভ জন্মদিন কিংবদন্তী!স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র যিনি চার্লি চ্যাপলিন নামেই বেশি পরিচিত; ছিলেন একজন ব্রিটিশ ...
16/04/2026

শুভ জন্মদিন কিংবদন্তী!
স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র যিনি চার্লি চ্যাপলিন নামেই বেশি পরিচিত; ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার। ভিক্টোরীয় যুগে তাঁর শৈশব থেকে শুরু করে ১৯৭৭ সালে তাঁর মৃত্যুর এক বছর পূর্ব পর্যন্ত ছিল প্রায় ৭৫ বছরের বর্ণাঢ্য কর্ম, ব্যক্তি ও সমাজ জীবন; ছিল খ্যাতি ও বিতর্ক দ্বারা পরিপূর্ণ। কিন্তু যার জন্ম না হলে বিশ্বের কৌতুক বা কমেডি অঙ্গন রয়ে যেত অপূর্ণ।

লন্ডনে প্রচণ্ড দারিদ্র ও কষ্টের মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করেও যিনি আমৃত্যু এবং মৃত্যুর পরও গোটা বিশ্বকে হাসিয়ে যাচ্ছেন তাঁর আইকনিক 'দ্য ট্রাম্প' চরিত্র দ্বারা; সেই কিংবদন্তীর জন্মদিন আজ

শুভ নববর্ষ ১৪৩৩
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

শুভ নববর্ষ ১৪৩৩
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রী ফ্যামিলি নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছেন।
03/04/2026

জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রী ফ্যামিলি নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছেন।

আজ জাতীয় চলচ্চিত্র দিবস।'আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি বেসরকারি উদ্...
03/04/2026

আজ জাতীয় চলচ্চিত্র দিবস।
'আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি বেসরকারি উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত হবে। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।

২০১২ সাল থেকে প্রতি বছর ৩ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উদযাপন শুরু হয়।

প্রতিবছর চৈত্র মাসের পুর্নিমা উপলক্ষে খানজাহান (রঃ) মাজারে মেলা হয়। এ মেলায় দূরদূরান্ত থেকে ভক্তরা মাজারে মিলিত হন। মারফ...
02/04/2026

প্রতিবছর চৈত্র মাসের পুর্নিমা উপলক্ষে খানজাহান (রঃ) মাজারে মেলা হয়। এ মেলায় দূরদূরান্ত থেকে ভক্তরা মাজারে মিলিত হন। মারফতি গান, জিকিরে মশগুল হন। দেশের বিভিন্ন প্রান্তের দোকানীরা মেলায় নানান পশরা সাজিয়ে বিক্রি করেন। মেলাকে কেন্দ্র করে মাজারের অনেক এলাকা জুড়ে দেখা যায় নানান আয়োজন। স্থানীয়দের ভাষায় খাঞ্জেলী মেলায় লক্ষ লোকের সমাগম ঘটে।

খানজাহানের মেলার বিভিন্ন মুহূর্তগুলো আপনার স্টীল ক্যামেরা অথবা মোবাইলে ধারণ করুন।

বাগেরহাট ফিল্ম সোসাইটি অচিরেই খাঞ্জেলী মেলা নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। অংশগ্রহনকারীদের মধ্যে শ্রেষ্ঠ ফটোগ্রাফারকে আকর্ষনীয় পুরস্কারে পুরস্কিত করবে।

আজই আপনার স্টীল ক্যামেরা অথবা মোবাইল নিয়ে চলে যান খাঞ্জেলী মেলায়। ধারণ করুণ মেলার আকর্ষনীয় মুহুর্ত।

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছাঈদ মুবারক
20/03/2026

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
ঈদ মুবারক

We extend our warmest wishes for a peaceful and blessed Ramadan.May this sacred month bring reflection, compassion, and ...
18/02/2026

We extend our warmest wishes for a peaceful and blessed Ramadan.

May this sacred month bring reflection, compassion, and renewed strength to all who observe it. May your days be filled with patience, your evenings with gratitude, and your hearts with light.

Ramadan Mubarak to all.

৫২'র মহান ভাষা আন্দোলনে ঢাকায় ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল করেছিলেন যে কজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী-তার মধ্যে অন্যতম বাগেরহা...
17/01/2026

৫২'র মহান ভাষা আন্দোলনে ঢাকায় ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল করেছিলেন যে কজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী-তার মধ্যে অন্যতম বাগেরহাটের হালিমা খাতুন, রাবেয়া খাতুন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে মিছিলে পা'য়ে গুলিবিদ্ধ হয়েছিলেন বাগেরহাটের সরদার আনোয়ারুল ইসলাম। মিছিল করেছিলেন শেখ আব্দুল আজিজ, কাজি আজহার আলি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের সাথে সারা দেশের মতো তৎকালীন বাগেরহাট মহাকুমার ঐতিহ্যবাহী পিসি কলেজেও ভাষা আন্দোলনে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। সেই কর্মসূচীতে অগ্রণী ভূমিকা রাখেন তৎকালীন পিসি কলেজের সাহসী ছাত্র-শেখ আশরাফ হোসেন, মনসুর আহম্মেদ, দেলোয়ার হোসেন, আব্দুল খালেক, জহুরুল হক, মারুফুল হক, এজাবুল হক, ইবরাহীম হোসেন লাল, আব্দুল জলিল, আঃ ছত্তার খা, শেখ নজিবর রহমান, শেখ আলী আহম্মেদ। তাদের আন্দোলনে অংশগ্রহন করেন বাগেরহাটের তৎকালীন যুবনেতা শেখ আমজাদ আলী গোরাই, সৈয়দ রওনক আলী হারু, আব্দুল গনি সরদার, আব্দুল বারি ইজারাদার, স্কুল ছাত্র এসএম সোহরাব হোসেন সহ নাম না জানা অনেক ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ। পিসি কলেজের ছাত্রদের আন্দোলনে সংহতি জানানোর কারণে চাকরিচ্যুত হন অধ্যাপক মীর মোশাররফ হোসেন। ঝিনাইদহ এ ভাষা আন্দোলনে অংশ নেন বাগেরহাটের শেখ হাবিবুর রহমান। ভাষা আন্দোলনে অংশ নেয়ার কারণে তৎকালীন নুরুল আমীন স্কুলের ছাত্রত্ব হারান ফারুক মাহমুদ।

৫২'র একুশে ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত। ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশের মতো বাগেরহাট শহরে প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে নিজের লেখা - "রাষ্ট্রভাষা আন্দোলনও কিরিলিরে বাঙ্গালী
ঢাকা শহর রক্তে ভাসাইলি" কালজয়ী গান গেয়ে সংহতি জানাতে উপস্থিত হন বাগেরহাটের চারণকবি সেখ সামছুদ্দীন।

বাগেরহাটের ভাষা আন্দোলন গবেষনা কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন - মাহমুদ হাসান, রফিকুল আলম মিন্টু, জাকির হোসেন, ওয়াহিদ মুরাদ মধু, ফররুখ হাসান জুয়েল, মরহুম মীর জোসেফ, আশেক ইব্রাহীম, তুহিন, তানজির, রোমেল, বিদ্যা ও মেহেদী।

বিঃদ্রঃ- এখানে যাদের ছবি সংগ্রহ করা সম্ভব হয়েছে।
অনেকের ছবি অতি পুরাতন এবং ক্ষতিগ্রস্ত, পুরাতন ছবি থেকে স্কেচ করতে যেয়ে কিছুটা অমিল হতে পারে।

ছবি সংগ্রহ, গ্রাফিক্স ও স্কেচ ঃ আবদুল্লাহ বনি।
★একটি বাগেরহাট ফিল্ম সোসাইটি উদ্যোগ★

Address

Bagerhat
9300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911079687

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagerhat Film Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bagerhat Film Society:

Share