Uchaate 2.0

Uchaate 2.0 This page serves as the official digital presence of Uchaate.

Uchaate, an enduring collective, formally established in 2012, traces its foundational bonds to the late 1990s, originating within the formative years of our shared schooling. The genesis of Uchaate lies not in its recent formalization, but in the crucible of youthful association—a period characterized by the forging of profound connections that transcend mere acquaintance. The nomenclature "Uchaa

te" now signifies a legacy of sustained amity, a testament to the power of shared experiences to cultivate resilient and lasting bonds. Our digital presence here aims to chronicle and perpetuate the narrative of this exceptional enduring friendship.

ফাইনালি ইউটিউবে ১০,০০০ ভিউসের গণ্ডি পার করল নিশিপুর। একদল নানান বয়সী মানুষ, যাদের কোনও প্রাতিষ্ঠানিক সিনেমার শিক্ষা নেই,...
28/04/2026

ফাইনালি ইউটিউবে ১০,০০০ ভিউসের গণ্ডি পার করল নিশিপুর।

একদল নানান বয়সী মানুষ, যাদের কোনও প্রাতিষ্ঠানিক সিনেমার শিক্ষা নেই, কেউ কখনও অভিনয় করেনি, নাট্যচর্চা, সাহিত্যচর্চা বা সংগীতচর্চা এগুলো সবই ব্যক্তিগত খোরাক মেটানোর শখ, সেই মানুষগুলো একসঙ্গে একজোট হয়ে একটা সিনেমা বানিয়ে ফেলল। আসলে, দীর্ঘমেয়াদি অনুশীলন, নতুন কিছু করার সংকল্প, সিনেমার প্রতি ভালোবাসা, নিজের কাজের প্রতি সাংঘাতিক পেশাদারিত্ব ও সময়জ্ঞান, নিজেদের ব্যস্ত সময় থেকে সময় বার করে নিয়ে সিনেমার জন্য ঝাঁপিয়ে পড়ার সদর্থক ইচ্ছে--- এ সবকিছুই আজকে ১০,০০০ ভিউসের পথ তৈরি করেছে।

সত্যিকারের স্বাধীন চলচ্চিত্র নিশিপুর। বাদকুল্লার মানুষের অর্থানুকূল্যে এবং সহযোগিতায় নির্মিত বাদকুল্লার প্রথম ছায়াছবি যে আপনাদেরও এত ভালো লাগছে, তা জেনে আমরাও বিস্মিত এবং একইসঙ্গে উৎসাহিত বোধ করছি। সম্পূর্ণ অচেনা মানুষদের নিয়ে তৈরি এই পলিটিক্যাল সাইকো থ্রিলার যে আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে, তারই প্রমাণ এই ইউটিউব ভিউস। মানুষ ভালো সিনেমা দেখছেন। ভালো এবং সৎ কনটেন্ট সবসময়ই শেষ কথা বলে।

সিনেমা দেখে রিল এবং রিয়েল দুনিয়ার অসংখ্য মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, তাদের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছেন। এটা আমাদের খুবই ভালো লেগেছে যে, সিনেমাটা দেখার পর তাঁরা তাঁদের মতো করে একটা ইন্টারপ্রিটেশন করেছেন এবং তাঁদের কোথায় ভালো লেগেছে, কোথায় খারাপ লেগেছে, কোথায় আরও ভালো করা যেত, এই বিষয়ে তাঁদের ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে, ফোনে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, পাশাপাশি সামনাসামনি সাক্ষাৎ হলে তো বটেই। এগুলো আমাদের মনোবল আরও বাড়িয়ে দিচ্ছে।

আপনাদের অনেক ধন্যবাদ। নিশিপুরের দ্বিতীয় পর্ব আরও জমকালো হতে চলেছে।

৮,০০০ মানুষ ইতিমধ্যে ইউটিউবে নিশিপুর দেখে ফেলেছেন। এ আমাদের পরম প্রাপ্তি।নিশিপুর দেখুন ও দেখান। বাংলা স্বাধীন সিনেমা দেখ...
25/04/2026

৮,০০০ মানুষ ইতিমধ্যে ইউটিউবে নিশিপুর দেখে ফেলেছেন। এ আমাদের পরম প্রাপ্তি।

নিশিপুর দেখুন ও দেখান। বাংলা স্বাধীন সিনেমা দেখুন। এই শনি-রবিবারেই দেখে ফেলুন। ভোটের গরম মরশুমে খুব একটা মন্দ লাগবে না।

Dark secrets of rural politics are exposed in Badkulla. 🇮🇳What really happens in West Bengal's grassroots politics? 🗳️A story by the people of Badkulla, f...

সবার উপরে গল্প সত্য, আর তাই এটাই হয়ত প্রাপ্তি। ১৫ই এপ্রিল সকাল ১১টায় নিশিপুর দ্য বিগিনিং রিলিজ হয়েছিল ইউটিউবে। আজ ২২শে এ...
22/04/2026

সবার উপরে গল্প সত্য, আর তাই এটাই হয়ত প্রাপ্তি। ১৫ই এপ্রিল সকাল ১১টায় নিশিপুর দ্য বিগিনিং রিলিজ হয়েছিল ইউটিউবে। আজ ২২শে এপ্রিল। এই ৭ দিনে ৬০০০-এর বেশি মানুষ আমাদের সিনেমাটা দেখে ফেলেছেন। হ্যাঁ, আজকের মিলিয়ন বিলিয়নের যুগে ৬,০০০ হয়ত অতি নগণ্য, কিন্তু আমাদের কাছে এটা অনেক।

এটাই বাংলা সিনেমার জয়। স্বাধীন সিনেমার জয়। সিন্ডিকেট, দাদাগিরি, ইন্ডাস্ট্রি, গিল্ড ইত্যাদি ইত্যাদির মাঝে সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট বাংলা থ্রিলার দেখুন।

Dark secrets of rural politics are exposed in Badkulla. 🇮🇳What really happens in West Bengal's grassroots politics? 🗳️A story by the people of Badkulla, f...

মাত্র পাঁচ দিনে প্রায় চার হাজারের বেশি মানুষ ইউটিউবে আমাদের সিনেমাটা দেখে ফেলেছেন। আমাদের ভাবতে ভালো লাগছে, একটা সত্যিক...
20/04/2026

মাত্র পাঁচ দিনে প্রায় চার হাজারের বেশি মানুষ ইউটিউবে আমাদের সিনেমাটা দেখে ফেলেছেন। আমাদের ভাবতে ভালো লাগছে, একটা সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে মানুষ হৃদয় থেকে সমর্থন করছেন। চিরাচরিতের বাইরে গিয়ে, বস্তাপচা কনসেপ্টের আবর্জনা স্তুপ পেরিয়ে, নিশিপুর দা বিগিনিং সব সময়ই এক নতুন থ্রিলারের গল্প বলেছে, আর সেই গল্প এবং সিনেমা যে আপনাদের ভালো লেগেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের এই আশীর্বাদ এবং ভালোবাসাকে পাথেয় করেই আগামী দিনে আরো নতুন কাজ আপনাদের সামনে নিয়ে আসব। পাশে থাকবেন, ভালো থাকবেন।

Dark secrets of rural politics are exposed in Badkulla. 🇮🇳What really happens in West Bengal's grassroots politics? 🗳️A story by the people of Badkulla, f...

রবিবার সকাল সকাল একটা ভালো খবর দিই। নিশিপুর টাইটেল ট্র‍্যাকটি এখন সমস্ত অডিও প্ল্যাটফর্মে এসে গেছে। যেকোনও জায়গা থেকে শু...
19/04/2026

রবিবার সকাল সকাল একটা ভালো খবর দিই। নিশিপুর টাইটেল ট্র‍্যাকটি এখন সমস্ত অডিও প্ল্যাটফর্মে এসে গেছে। যেকোনও জায়গা থেকে শুনতে পারো।

Gaana: https://gaana.com/song/nishipur-title-track-from-nishipur

Apple Music: https://music.apple.com/in/song/nishipur-title-track-from-nishipur/1891662709

JioSaavn: https://www.jiosaavn.com/song/nishipur-title-track-from-nishipur/Oz8,QxlUZnw

YouTube Music: https://music.youtube.com/watch?v=uKpXn8uGglc&si=-8FNF0Bsv7YPtepW

Amazon Music: https://music.amazon.in/tracks/B0GWJDS71X/?ref=dm_sh_yDK8dVE5ZiEWrCbGnAJPR8vXd

আর সঙ্গে Spotify তো রয়েইছে: https://open.spotify.com/album/2d2lJ0R00fZ6pZGLGM2k0p?si=JZvYxuXiTEOyN4Dz6-FRMg

আর গান শোনা হয়ে গেলে সিনেমাটাও দেখে নিও: https://youtu.be/CMmdvlrPwGg?si=iybUO3yrrGqFS1lY

বিধানসভা নির্বাচন আসন্ন। নির্বাচনের প্রবল ঢেউতে উত্তাল গোটা বাংলা। বিছানায়, রাস্তাঘাটে, ট্রেনে-বাসে, চায়ের দোকানে, কফি...
15/04/2026

বিধানসভা নির্বাচন আসন্ন। নির্বাচনের প্রবল ঢেউতে উত্তাল গোটা বাংলা। বিছানায়, রাস্তাঘাটে, ট্রেনে-বাসে, চায়ের দোকানে, কফিশপে, ফুটপথে, খেলার মাঠে, টেলিভিশনে, ফেসবুকে সর্বত্রই নির্বাচন নিয়ে কাটাছেড়া, বিশ্লেষণমূলক আলোচনা, সম্ভাব্য ফলাফল ইত্যাদি ইত্যাদি। শাসক দল কি নিজেদের সিংহাসন ধরে রাখতে পারবে? নাকি বঙ্গ রাজনীতিতে জায়গা নেবে নতুন কোনও দল? সে কি বিরোধী নাকি সে তৃতীয় কোনও শক্তি? উত্তর সময়ই দেবে। মানুষের দেওয়া ভোটের ফলাফলই এই বাংলার অগ্রগতির দিক নির্দেশ করবে।

আপাতত এই ভরা ভোটের বাজারে রক্ত গরম করা খবরটা শুনেছেন কি? বাংলার সব থেকে ভয়ংকর রাজনৈতিক সাইকোথ্রিলার নিশিপুর দ্য বিগিনিং এসে গেছে ইউটিউবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গ্রাম বাংলার নির্বাচনী রাজনীতির আসল চেহারা দেখুন। পরিচিত হোন আমাদের প্রত্যেকের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে। আমাদের এই পলিটিক্যাল সাইকো থ্রিলার, আজ এই নতুন বছরের শুভলগ্নে সম্পূর্ণভাবে আপনাদের। সত্যিকারের স্বাধীন সিনেমা দেখুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।

শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।

Dark secrets of rural politics are exposed in Badkulla. 🇮🇳What really happens in West Bengal's grassroots politics? 🗳️A story by the people of Badkulla, f...

15/04/2026

আর মাত্র ১ ঘণ্টা। নিশিপুর আসছে!
www.youtube.com/uchaate

15/04/2026

নিশিপুর আসছে। ঠিক ১১টায়। আমাদের ইউটিউব চ্যানেলে।
সাবস্ক্রাইব করে রাখুন: www.youtube.com/uchaate

13/04/2026

নিশিপুর সবার কাছে আসছে পয়লা বৈশাখ, ঠিক সকাল ১১টায়। অনেকেই সিনেমাটা দেখেননি, আবার অনেকে দেখেছেন। পরশুদিন সব্বাই দেখতে পাবেন। আসুন, তার আগে আরেকবার নিশিপুরের ট্রেলারটা দেখে নিন।

সমস্ত প্রতীক্ষার অবসান। ফাইনালি, নিশিপুর আসছে ইউটিউবে। আপনাদের সবার জন্য, বাদকুল্লার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের পলিটিকাল থ্রি...
12/04/2026

সমস্ত প্রতীক্ষার অবসান। ফাইনালি, নিশিপুর আসছে ইউটিউবে। আপনাদের সবার জন্য, বাদকুল্লার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের পলিটিকাল থ্রিলার আসছে আগামী পয়লা বৈশাখ, ১৫ই এপ্রিল, ঠিক সকাল ১১টায়।
কোথায় দেখবেন? ঊচাটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এখনই: www.youtube.com/uchaate

11/04/2026

নববর্ষের বিশেষ উপহার
আসছে আপনাদের জন্য।
চটপট আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুবান্ধবদেরও বলুন: https://youtube.com/uchaate

Address

Badkulla
741121

Alerts

Be the first to know and let us send you an email when Uchaate 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category