09/09/2025
হৃদয়ের রংধনু - চলচ্চিত্রের পেছনের গল্প।
সময়টা ২০১৩, সাকিব আল হাসাকে নিয়ে আমার ছবিটি "সব কিছু পেছনে ফেলে" যখন শেষ না করে পরিত্যাক্ত ঘোষণা করি, তারপর বেশ কিছুটা দিন আমার গিয়েছে হতাসায়। পরবর্তী ছবি বানাবো কি বানাবো না এমন এক সময়ে আবার ডিসিশন নেই, সিনেমা বানাবো কারণ একজন নির্মাতাকে কোনো সেলিব্রিটির দরকার নেই তার সিনেমা নির্মানের জন্য। সিনেমা নির্মাতার যোগ্যতায় দর্শকের কাছে পৌঁছাবে। "সব কিছু পেছনে ফেলে" সিনেমার জন্য ক্রিপ্টিকফেইট এর সাকিব চৌধুরী চারটি গান করেছিলো, তার একটি গান "হাসির ছোঁয়া" একটি জায়গায় "হৃদয়ের রংধনু" কথাটি আছে। সেইখান থেকেই শুরু হয় আমার পরবর্তী সিনেমার যাত্রা। তারুণ্যের হৃদয়ের রং নিয়েই হবে এই ছবি যার কেন্দ্রে থাকবে "বাংলাদেশ"।
"হৃদয়ের রংধনু" একটি "রিয়েলিটি ফিকশন" সিনেমা, অর্থাৎ এই সিনেমায় যারা প্রধান চরিত্রে ছিলেন তারা সবাই আসলে তাদের নিজেদের চরিত্রেই ছিলেন। সিনেমার প্রধাণ চরিত্র মিনা পেটকোভিচ তার নাম সিনেমাতেও মিনা, শামস কাদির ছিল শামস নামে, তেমনি খিং বা স্বজনও তাদের নিজের নামে নিজের ভুমিকায় হাজির হয়েছে। যে কোনো রিয়েলিটি শো'র মতোই এদেরকে আমরা বিভিন্ন পরিস্থিতিতে ছেড়ে দিয়েছিলাম, তারা কি সংলাপ দেবে বা কি করবে তাতে নির্মাতা হিসেবে আমার তেমন নিয়ন্ত্রণও ছিলো না। সিনেমাটি আসলে কোথায় কিভাবে শেষ হবে আমরা কেউ তা জানতাম না। আমাদের সময়, আমাদের পরিস্থিতি আমাদের সিনেমা এগিয়ে নিয়ে গিয়েছে, শেষ করেছে। সিনেমার গল্পে যেমন কয়েক বছরের ঘটনা আছে, বাস্তবেও আমাদের শুটিং কয়েকবছর ধরেই করতে হয়েছে। কবিতার এক লাইন লেখার পর যেমন দ্বিতীয় লাইন আসে, "হৃদয়ের রংধনু" চলচ্চিত্রেও আমরা একটি দৃশ্য ধারনের পর দ্বিতীয় দৃশ্য খুঁজে পেয়েছি।
"হৃদয়ের রংধনু" সিনেমার গল্পের আজ শুরু করলাম প্রথম পর্ব। অপেক্ষায় থাকুন পরবর্তী পর্বের জন্য।
বিদ্রঃ যারা নতুন সিনেমা বানাচ্ছেন বা বানাবেন, অথবা স্বাধীন সিনেমা নির্মানের সাথে আছেন, তাদের জন্য "হৃদয়ের রংধনু" চলচ্চিত্রের পেছনের গল্প এক পথ প্রদর্শক হয়ে থাকবে কারন আমরা এখানে আলাপ করব কিভাবে একটি ভাবনা থেকে গল্প তৈরি হয়, গল্প থেকে দৃশ্যায়ন, প্রযোজনা ব্যবস্থাপনা, টিম নির্মাণের পেছনের ভাবনা, সম্পাদনা, কালার, মিউজিক, সিনেমার আন্তর্জাতিক বাজার, দেশে সিনেমা প্রদর্শন ও পরিবেশনের সীমাবদ্ধতা ও অতিক্রমের উপায় সহ আরো অনেক মজার মজার বিষয়।
Life in Rainbow-হৃদয়ের রংধনু Razibul Hossain