15/08/2026
সাকুরা পরিবহনের পথচলা শুরু হয় ১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি। প্রবাসফেরত হুমায়ুন কবির মাত্র ৪টি নন-এসি Hino 172 বাস নিয়ে (মিৎসুইয়া) নামে পরিবহন ব্যবসা শুরু করেন। পরে জাপানের জাতীয় ফুল (সাকুরা) এর নাম অনুসারে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় সাকুরা পরিবহন। ছোট্ট একটি উদ্যোগ থেকেই আজকের দক্ষিণ বাংলার অন্যতম জনপ্রিয় সাকুরা পরিবহন প্রতিষ্ঠানের জন্ম। আজ সাকুরা পরিবহন শুধু ঢাকা-বরিশাল নয়, কুয়াকাটা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, স্বরূপকাঠি, বরগুনা, পাথরঘাটা সহ দক্ষিণাঞ্চলের অসংখ্য রুটে নিয়মিত সেবা দিয়ে আসছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এসব রুটে যাত্রার সময়ও অনেক কমে এসেছে। একটা সময় ছিল, বরিশালের মানুষ দূরের যাত্রায় বের হলে প্রথমেই বলতেন, সাকুরার টিকিট কেটেছো? এই একটি প্রশ্নই বলে দেয়, মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছিল এই পরিবহন। ৩০ বছরেরও বেশি সময় ধরে মানুষের ভালোবাসা নিয়ে পথ চলছে সাকুরা পরিবহন। সময় বদলেছে, বাস বদলেছে, রাস্তা বদলেছে। কিন্তু ইতিহাস গড়া কিছু নাম কখনো পুরোনো হয় না। আপনার প্রথম সাকুরা ভ্রমণ কোন রুটে ছিল? সেই স্মৃতিটা কমেন্টে জানাতে ভুলবেন না।