31/08/2024
২০২৪ এ রিলিজ পাওয়া চারটি ইন্ডিয়ান-মালায়লাম মুভি দেখলাম। ভাবলাম একটু অনুভূতি শেয়ার করি। তো চলুন....
[ No Spoiler ]
🎞️ The Goat Life | Survival Drama | Malayalam
🍒 Prithviraj Sukumaran, Amala Paul, Jimmy Jean
সত্য ঘটনা নিয়ে নির্মিত দ্য গোট লাইফ আমার বেশ ভালো লেগেছে। তার সবচেয়ে বড় কারণ- সিনেমার রিয়েলিস্টিক প্রেজেন্টেশন। সিনেমার দৃশ্যায়ন, সেট ডিজাইন, ক্যারেকটার গেটাপ থেকে শুরু করে পারফরম্যান্স, সিনেমাফটোগ্রাফি, ভিজ্যুয়ালাইজেশন সবকিছু বাস্তবিক লেগেছে আমার। সিনেমাটিক ভাইব এর চেয়ে বাস্তবিক ভাইব টা বেশি পেয়েছি বলেই হয়তো এই সিনেমা আমার এত ভালো লেগেছে। পৃথ্বীরাজ বরাবর ই আমার পছন্দের একজন। এই সিনেমায় তার পারফরম্যান্স এর প্রশংসা আমি কিভাবে করবো আমার জানা নাই। সিনেমায় তার দুইরকম উপস্হিতি ই দারুণ। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রের একটি নাজিব চরিত্রটি। পৃথ্বীরাজ সেটা নিখুঁতভাবেই করেছেন। এরচেয়ে আর নিখুঁত হয়না। কাফিল চরিত্রে যে বা যারা ছিলেন তাদের সত্যি সত্যি সৌদি লেগেছে।
🎞️ Golam | Investigation Crime Thriller | Malayalam
🍒 Ranjith Sajeev, Chinnu Chandni, Dileesh Pothan
যেসব সিনেমা দেখার সময় ব্রেইন খাটাতে হয়, ভাবতে হয় ঐসব সিনেমা আমার কম্ফোর্ট জোন। শুধমাত্র এন্টারটেইন হওয়ার চেয়ে ব্রেইন ইউজ করা, ভাবা, জানা শেখা কিংবা সচেতন হওয়ার জন্যই আমার মুভি দেখা হয়। ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলার আমার জন্য কম্ফোর্ট জোন। ভেবেছিলাম বাইরের কেউ মার্ডার করে গেছে কিন্তু ঘটেছে আমার ভাবনার উল্টা। ক্রাইম প্ল্যান টা দারুণভাবে সাজিয়েছেন ডিরেক্টর। ইনভেস্টিগেটর অফিসার চরিত্রে রঞ্জিত সজীব এট্রাক্টিভ। এর আগে উনার কাজ দেখা হয়নি। প্রথম কাজ দেখেই ছেলেটাকে ভালো লেগে গেছে। প্রথম পার্টেই বোধহয় কাহিনী সমাপ্তি করতে পারতো! যায় হোক ২য় পার্টের জন্য অপেক্ষায় আছি।
🎞️ Manjummel Boys | Survival Drama | Malayalam
🍒 Soubin Shahir, Sreenath Bhasi, Ganapathi & more.
সার্ভাইভাল জনরা নিয়ে আমার বেশ এক্সাইটমেন্ট কাজ করে। সত্য ঘটনা নিয়ে সার্ভাইবাল কাজ হলে তো কথায় নাই। বন্ধুত্বের বাঁধন কিংবা সম্পর্কের টান, মায়া, ভালোবাসাটাই যেন সিনেমার মূল উপজীব্য। বাস্তবে এরকম ঘটনার সম্মুখীন আমি কিংবা আপনি হলে কি করতাম কে জানে! ছেড়ে আসতাম নাকি বাঁচিয়ে আনতাম কি জানি! এই মুভি দেখে ট্যুর দেওয়ার সময় সতর্ক থাকবো।
🎞️ Aavesham | Comedy, Action | Malayalam
🍒 Fahad Faasil, Mithun Jai, Roshan, Sajin
কমেডি জনরার কাজ আমি এভয়েড করি। এই আভেশাম দেখার ইচ্ছা ছিলোনা। ফ্রেন্ডলিস্টের পছন্দের একজন এর মেটাফোরিকাল ২/৩ লাইনের রিভিউ দেখে এই সিনেমা দেখতে বসা। যার রিভিউ দেখি তারে আমি ফাহাদ ফাসিল বলে ডাকি। আর আভেশাম ও ফাহাদ ফাসিল এর মুভি। সো এক্সাইটমেন্ট কাজ করেছে এক প্রকার। ফাহাদ ফাসিল এর কমিক টাইম দেখে হাসছি প্রচুর। আধা পাগলা একটা চরিত্র। বেশ এঞ্জয়েবল ছিলো। ফাহাদ এর অভিনয় মারাত্মক লেভেলের এনার্জেটিক। এই বেডা এত এনার্জি যে কই পেল এই চরিত্রের জন্য! বেডায় একটা চিজ। সবশেষে বলবো আভেশাম আমার ভালো লেগেছে।
Happy Watching 🎬
Part- 01