Rajib short Movie

Rajib short Movie Comedy, Fun, Action & Innocent.

24/09/2024
24/09/2024

My baby doll dance

20/09/2024
সরকার দেবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতাযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনা ম...
17/09/2024

সরকার দেবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে ২০০ টাকা করে ভাতা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফির প্রয়োজন হবে না। যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন।

কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ০৯

রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যে সুতার জোগান নিশ্চিত করতে ভারতের দিকে ঝুঁকছেন অনেক শিল্পমালিক। তবে প্রশ্ন হ...
17/09/2024

রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যে সুতার জোগান নিশ্চিত করতে ভারতের দিকে ঝুঁকছেন অনেক শিল্পমালিক। তবে প্রশ্ন হলো, কম সময়ের মধ্যে পণ্য সরবরাহের যখন চাপ বাড়ছে, তখন ঝুঁকি নিয়ে হলেও দেশীয় প্রতিষ্ঠান ছেড়ে সুতার জন্য কেন বিদেশমুখী হচ্ছেন তারা?


নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মো. হাতেম বলেন, বাংলাদেশে এ মুহূর্তে প্রতি কেজি সুতার দাম ৩.৩ ডলার। তবে ভারত থেকে এলসির মাধ্যমে কেনা যাচ্ছে ২.৭৭ ডলারে। এতে দামে পার্থক্য প্রায় ০.৫৩ ডলার।

বিদেশ থেকে কম দামে সুতা কিনে তৈরি পোশাক শিল্পমালিকরা লাভবান হলেও তা বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দেশের সুতাকল মালিকদের। এমনকি দিন দিন কারখানা বন্ধের শঙ্কা বাড়ছে বলেও দাবি বিটিএমএর। সংগঠনটির পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার বলেন, মিলগুলো যদি চলতে তথা বেতন-ভাতা দিতে না পারে, তার সব দায়দায়িত্ব কেবল মালিকের ওপর বর্তায় না; এ জন্য দায়ী সিস্টেমও।

আরও পড়ুন: দেশীয় টেক্সটাইল বাঁচাতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ চান উদ্যোক্তারা

কেন বাজার থেকে ছিটকে পড়ছেন দেশের সুতাকল মালিকরা -- জানতে চাইলে তাদের জবাব, ২০২৬ সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির স্বপ্নে ভর করে গত জানুয়ারি থেকে ৪৩টি খাতে রফতানিপ্রণোদনা, নগদ সহায়তা তুলে দেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এর মাশুল গুনছেন তারা। সে সঙ্গে জ্বালানিসংকটে কারখানাগুলো সক্ষমতার অর্ধেক বন্ধ রাখায় বেড়ে যাচ্ছে সুতার উৎপাদন খরচ। এসব কিছুই প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে তাদের।

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, সুতার মতো কাঁচামালের বিদেশ-নির্ভরতা দিনশেষে হুমকির মধ্যে ফেলতে পারে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পকে। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, নীতির কারণে দেশের উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায়। তাই সুতাসহ অন্যান্য কাঁচামালে প্রণোদনা দিতে হবে। তা নাহলে কাঁচামালের বিদেশ-নির্ভরতায় হুমকির মুখে পড়তে পারে পোশাক খাত।

প্রতিযোগিতার এ বিশ্ববাজারকে আমলে নিয়ে দ্রুত বাণিজ্যসংক্রান্ত নীতি-কৌশলের পরিবর্তনের তাগিদও দিয়েছেন অর্থনীতিবিদরা।
আরও সময় সংবাদ
চেন্নাইয়ে পৌঁছে টাইগারদের ঘাম ঝরানো অনুশীলন
খেলা
১৩ ঘণ্টা আগে
চেন্নাইয়ে পৌঁছে টাইগারদের ঘাম ঝরানো অনুশীলন
শেখ হাসিনার ভাগ্য কি বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে?
আন্তর্জাতিক
৮ ঘণ্টা আগে
শেখ হাসিনার ভাগ্য কি বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে?
অনুশীলনে ফাঁস বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের একাদশ
খেলা
১৫ ঘণ্টা আগে
অনুশীলনে ফাঁস বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের একাদশ
সময়ের আজকের আলোচিত সাত খবর
বাংলাদেশ
১ দিন আগে
সময়ের আজকের আলোচিত সাত খবর
সম্পূর্ণ নিউজ সময়
বাণিজ্য
৮ টা ৩৯ মিনিট, ১৭ সেপ্টেম্বর ২০২৪
গতির শহর ঢাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিআরটিসি!
গতিশীল নগরী ঢাকায় এখনও মন্থরগতিতে চলছে রাষ্ট্রায়ত্ত গণপরিবহন প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। যদিও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে যাত্রীচাপ। সে তুলনায় বিআরটিসির বাস যেন থেকেও নেই। অভিযোগ আছে, নাগরিকসেবা দিতে ব্যর্থ সরকারি এ প্রতিষ্ঠানটি। আর তাই একে ঢেলে সাজানোর পরামর্শ যোগাযোগবিশেষজ্ঞদের।
ঢাকা মহানগরীর ৩৯টি রুটে বিআরটিসির সচল বাসের সংখ্যা ৪০৯টি। ফাইল ছবি
ঢাকা মহানগরীর ৩৯টি রুটে বিআরটিসির সচল বাসের সংখ্যা ৪০৯টি। ফাইল ছবি
আল কাছির

২ মিনিটে পড়ুন
রাজধানীর শনিরআখড়া বাসস্ট্যান্ডে কাঙ্ক্ষিত বাস পেতে অপেক্ষার আর শেষ থাকে না যাত্রীদের। এরপর বাসে উঠার জন্য হরতে হয় হুড়োহুড়ি; যেন প্রাণান্তকর চেষ্টা। ব্যস্ত সময়ে যাত্রীর এমন চাপ শহরের প্রায় সব বাসস্টপেই দেখা যায়। যাত্রীচাপের তুলনায় বাসের সংখ্যা খুবই কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, গণপরিবহনের এমন সংকটকালে সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির ভূমিকা কী?


যাত্রীরা বলেন, শনির আখড়া থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেতে প্রচুর ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়ে বাসের জন্য। এখানে বিআরটিসি বাসের সুবিধা থাকলে যাত্রীদের জন্য ভালো হয়।

আরও পড়ুন: ভবিষ্যতে নিজেরাই গাড়ি বানাব, বললেন বিআরটিসি চেয়ারম্যান

এমন পরিবহন সংকটের মুহূর্তে বিআরটিসির বিরুদ্ধে আছে মানুষের নানা অভিযোগ। নির্দিষ্ট স্টপে গাড়ি না থামা, আর সময়মতো গাড়ি না পাওয়াসহ বিস্তর অভিযোগ। গাড়ির হেল্পার ও চালকরা বলছেন, বিআরটিসির মূল সমস্যা জনবল সংকট। আর যাত্রীরা বলছেন, রাতের বেলা বিআরটিসির গাড়ি বাড়ালে নারী যাত্রীদের জন্য ভালো হয়। গাড়ির সংখ্যা ও সেবার মান দ্রুত বাড়ানো দরকার।

বিআরটিসির তথ্য বলছে, ঢাকা মহানগরীর ৩৯টি রুটে সংস্থাটির সচল বাসের সংখ্যা ৪০৯টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাড়ায় আছে ১২১টি, স্টাফ বাস হিসেবে চলছে ২৩৩টি। মেরামতের জন্য ৬২টি, আর অচল অবস্থায় ডিপোতে আছে ১২টি বাস।


গ্রাফিক্স চিত্রে বিআরটিসির বাসের সংখ্যা


বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন,

গাড়ির সংখ্যা খুবই সীমিত। কিন্তু বিআরটিসির বাসের চাহিদা অনেক বেড়ে গেছে মানুষের।


তবে বিপর্যয় সামলে ঘুরে দাঁড়িয়েছে বিআরটিসি। লোকসানে ডুবে থাকা সরকারি প্রতিষ্ঠানটি ২০২৩-২০২৪ অর্থবছরে লাভ করে ২৫ কোটি ৪ লাখ টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে লাভের পরিমাণ ছিল ৪৭ কোটি ৭১ লাখ টাকা।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকে বিআরটিসিকে আরও গতিশীল করার আশ্বাস দিলেন বর্তমান চেয়ারম্যান। বহরে থাকা গাড়িগুলো সচল করে ঋণ পরিশোধ সক্ষমতা বৃদ্ধি করাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন তিনি।

আরও পড়ুন: প্রবাসী কর্মীদের জন্য শাহজালালে চালু বিআরটিসির শাটল বাস সার্ভিস

যাত্রীসেবা উন্নয়নে বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, নাগরিকসেবা প্রদানে বিআরটিসিকে জোর দিতে হবে অপারেশনস বিভাগে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন,

বিআরটিসির অনিয়ম ও অব্যবস্থাপনা অনেক। নাগরিকসেবা দেয়ার জন্য প্ল্যান করে আগাতে হবে। কিন্তু সংস্থাটির অপারেশনস পরিপক্ব না। তাই পরিবহন কীভাবে পরিচালনা করতে হয়, এ বিষয়ে অভিজ্ঞদের নিয়োগ দিতে হবে।


মেট্রোরেলের সুবাদে যেখানে এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটছে মানুষ, সেখানে এখনো খুঁড়িয়ে খুঁড়িয়েই চলছে লাল রংয়ের এ বাস। তবে বহরে নতুন ৩৪০টি সিএনজিচালিত এসি বাস যুক্ত হলে ফিরতে পারে গতি -- এমনটাই আশা সংশ্লিষ্টদের

চট্টগ্রাম কাস্টম হাউজে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম হবে বুধবার (১৮ সেপ্টেম্বর) সময় নিউজ | সময়ের প্রয়োজনে সময়মঙ্গলবার, ১৭ ...
17/09/2024

চট্টগ্রাম কাস্টম হাউজে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম হবে বুধবার (১৮ সেপ্টেম্বর) সময় নিউজ | সময়ের প্রয়োজনে সময়
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
language-logo-en
EN
সম্পূর্ণ নিউজ সময়
বাণিজ্য
১৩ টা ২৫ মিনিট, ১৫ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রাম কাস্টম হাউজে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম বুধবার
চট্টগ্রাম কাস্টম হাউজে ইতিহাসে সবচেয়ে বড় নিলাম হবে বুধবার (১৮ সেপ্টেম্বর)। মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার গাড়িসহ অন্তত ৪৬ ধরনের পণ্য নিলাম হবে। তবে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের বিপরীতে এটি একেবারেই নগণ্য।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজ। ফাইল ছবি
বুধবার (১৮ সেপ্টেম্বর) সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজ। ফাইল ছবি
কমল দে

২ মিনিটে পড়ুন
চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী, ২ হাজার ৭৬৮টি ২০ ফুট সাইজের, ৩ হাজার ১৭০টি ৪০ ফুট সাইজের পণ্য ভর্তি কন্টেইনার রয়েছে-যেগুলো আমদানিকারকরা ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে রয়েছে। এছাড়া চার হাজার মেট্রিক টন ওজনের ৭০ হাজার প্যাকেজ কার্গো এবং ৫ হাজার ৪৫০ মেট্রিক টন ওজনের ৬ হাজার ৮৪৬ প্যাকেজ বাল্ক পণ্য রয়েছে যেগুলো নিলামের জন্য ইতোমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বছরের পর বছর এসব পণ্য নিলাম না হওয়ায় ইয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আসছে বলে অভিযোগ বন্দর কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন,
বন্দরে ৬ হাজারের ওপর কন্টেইনার আছে। এছাড়া প্যাকেজ কার্গো, ব্ল্যাক বাল্ক কার্গো তো রয়েছেই। নিলাম না হওয়ায় এসব ইয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।


আরও পড়ুন: রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের রেকর্ড

এ অবস্থায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজ। ১৮ সেপ্টেম্বরের এই নিলামে তোলা হচ্ছে ১৬ কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্চ, ৫ কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার, কোটি টাকা মূল্যের ডেনিম ফেব্রিক্স, ফ্লোর টাইলস।

এর বাইরে রয়েছে নানা ধরনের কটন, সিনথেটিক ফেব্রিক্স, সোডিয়াম সালফেটের মতো কেমিকেল এবং আম-আপেল ও আনারসের জুস। চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন,
বিভিন্ন সময় এসব পণ্য ব্যবসায়ীরা আমদানি করলেও বন্দর থেকে খালাস করেনি। এসব পণ্য বন্দরের জায়গা দখল করে আছে। তাই এগুলো বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


এদিকে কাস্টম হাউজের এই নিলাম নিয়ে বিডারদের অভিযোগের শেষ নেই। চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব চৌধুরী বলেন,
অনলাইনে টেন্ডার জমা দেয়ার বিধান করা হলেও, পে-অর্ডার জমা দিতে হবে স্বশরীরে। এমনকি টেন্ডার পাওয়ার পর ডেলিভারি নিয়েও থেকে যায় নানামুখী জটিলতা। এসব প্রতিবন্ধকতা থেকে মুক্তি দিতে হবে বিডারদের।


উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য চার দিন পর্যন্ত বন্দরের শেডে বিনা শুল্কে রাখার সুযোগ পায় আমদানিকারক প্রতিষ্ঠান। এরপর থেকে প্রতি ৪ দিন অন্তর ২০ ফুট সাইজের কন্টেইনারের জন্য ৬ মার্কিন ডলার এবং ৪০ ফুটের জন্য ১২ মার্কিন ডলার মাশুল আদায় করে চট্টগ্রাম বন্দর।
আরও সময় সংবাদ
পণ্য পরিবহনে নৌপথের সম্ভাবনা কাজে লাগছে না!
বাণিজ্য
১৩ সেপ্টেম্বর ২০২৪
পণ্য পরিবহনে নৌপথের সম্ভাবনা কাজে লাগছে না!
এমপিদের বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে!
বাংলাদেশ
৯ সেপ্টেম্বর ২০২৪
এমপিদের বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে!
কাপড়ের কনটেইনারে এলো মদ!
বাণিজ্য
৫ সেপ্টেম্বর ২০২৪
কাপড়ের কনটেইনারে এলো মদ!
চট্টগ্রাম বন্দরে ৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা
বাণিজ্য
১ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রাম বন্দরে ৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা
সম্পূর্ণ নিউজ সময়
বাণিজ্য
৯ টা ৩০ মিনিট, ১৭ সেপ্টেম্বর ২০২৪
সুতা আমদানিতে ভারত-নির্ভরতা তৈরি পোশাকশিল্পের জন্য অশনি সংকেত!
শ্রম-অসন্তোষের মুখে দেশের তৈরি পোশাকশিল্প যখন ভাবমূর্তি সংকটে, তখন আবার দুঃসংবাদ দিচ্ছেন সুতা সরবরাহকারী উদ্যোক্তারা। তারা বলছেন, কম দামে সুতা কিনতে এখন ভারতমুখী হচ্ছেন অনেকে। এজন্য, সরকারের ভুল বাণিজ্য-কৌশলকে দায়ী করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এক্ষেত্রে অর্থনীতিবিদরা বলছেন, কাঁচামালের জন্য এমন বিদেশ-নির্ভরতা তৈরি পোশাককে বিশ্ববাজার থেকে ছিটকে ফেলতে পারে বাংলাদেশকে।
সুতা কিনতে ভারতমুখী হচ্ছেন দেশের অনেক পোশাক শিল্পমালিক। ফাইল ছবি
সুতা কিনতে ভারতমুখী হচ্ছেন দেশের অনেক পোশাক শিল্পমালিক। ফাইল ছবি
কামরুল হাসান সবুজ

ডিজিটাল বাংলাদেশের অবস্থা:প্রতিদিন শুধুমাত্র ঢাকা- চট্টগ্রাম রুটে প্রায় ৮টি আপ ও ৮টি ডাউন মোট ১৬টি ট্রেনের টিকিট অনলাইনে...
17/09/2024

ডিজিটাল বাংলাদেশের অবস্থা:
প্রতিদিন শুধুমাত্র ঢাকা- চট্টগ্রাম রুটে প্রায় ৮টি আপ ও ৮টি ডাউন মোট ১৬টি ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায়।
একটি টিকিটে ২০/- চার্জ দিতে হয় ৪টি কাটলে ৮০/- টাকা। গড়ে প্রতি ট্রেনে ৪০০ টি সিটের জন্য ৮০০০/- টাকা। মানে দৈনিক এই রুটের ট্রেন থেকেই shohoz.com ১,২৮,০০০/- টাকা নিয়ে যায়। যা মাসে প্রায় ৪০ লক্ষ টাকা।
অন্য রুটের হিসেব করলে সেটা কত হবে চিন্তা করে দেখেন।

অথচ ১০জন সফটওয়ার ইঞ্জিনিয়ার কে মাসে ১লক্ষ টাকা বেতন দিলেও যাত্রীদের ৫টাকার বেশী খরচ দিতে হতো না।

বিশেষ দ্রষ্টব্য: সহজ এর জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য্য একজন ভারতীয় নাগরিক।

এই বিষয়ে সবার প্রতিবাদ করা উচিৎ।
#বাংলাদেশ_রেলওয়ে

25/10/2022

প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ

প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ
১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা (প্রতি মাসে এক বার করে কাটবে)।

৩। মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে এক বার)।
আজীবন আপনি দিবেন আপনার সন্তান দিবে তার সন্তান শুধু দিতেই থাকবেন তবুও দাম মিটবেনা😄

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।
৫। সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতি মাসে একবার)।

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ
১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।
৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।
৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।
৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

#সংগৃহীত

15/10/2022

আমার পছন্দের খুব সুন্দর একটি গান।

Address

DC Road, West Bakalia, Chawk Bazar, Chattogram
Chittagong
4203

Telephone

+8801842565034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib short Movie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajib short Movie:

Share

Category